লেখা পাঠানোর নিয়ম
লৌকিক বিভিন্ন বিষয়ে নিয়মিত বাংলা ও ইংরেজি ভাষায় চিন্তাশীল প্রবন্ধ/নিবন্ধ, অনুবাদ প্রকাশ করে থাকে। লেখা ছাপানোর জন্য সম্পাদনা পর্ষদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি ইমেইল করুন। লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ রইলো।
লেখা পাঠাতে ইমেইল করুন: loukik.pub@gmail.com
নির্দেশনা:
১. আপনার লেখাটি ইউনিকোড ফরমেটে ডক ফাইলে পাঠাবেন। আসকি/বিজয় ফরমেটে লেখা গ্রহণযোগ্য নয়।
২. ডক ফাইলের শুরুতেই লেখার স্পষ্ট শিরোনাম ও লেখকের নাম যুক্ত করুন।
৩. লেখক প্রোফাইলের জন্য লেখকের একটি সংক্ষিপ্ত পরিচিতি ও ছবি প্রদান করতে হবে।
৪. অনুবাদের ক্ষেত্রে অনূদিত লেখার সাথে মূল লেখাটিও প্রদান করতে হবে। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হলে সরাসরি লেখার লিংকটি ডক ফাইলে যুক্ত করুন।
৫. আপনার প্রেরণকৃত লেখাটি সম্পাদনা পর্ষদের বিবেচনার ভিত্তিতে লৌকিকে প্রকাশিত হবে। সম্পাদনা পর্ষদের মূল্যায়ণ ও প্রাথমিক সম্পাদনা/প্রুফ দেখার পর লেখাটি প্রকাশিত হবে। লেখা পাঠানোর পর সেক্ষেত্রে লেখা ছাপাতে ৩ থেকে ৭ দিন সময় প্রয়োজন হয়।
৬. লেখার সাথে কোনো ছবি থাকলে তা ডক ফাইলে সংযুক্ত করে দিন। একাধিক ছবির ক্ষেত্রে ক্রম উল্লেখ করুন।
৭. ক্ষেত্রে বিশেষে ইতোমধ্যেই প্রকাশিত লেখাও আমরা প্রকাশ করে থাকি। সেক্ষেত্রে শুধুমাত্র প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত লেখাগুলোই আমরা পুনঃপ্রকাশ করে থাকি। পূর্বে প্রকাশিত লেখার ক্ষেত্রে লেখাটি প্রথমে কোথায় প্রকাশিত হয়েছিল সে তথ্য উল্লেখ করুন।
বিশেষ প্রয়োজনে হোয়াটসএপে যোগাযোগ করুন: +৮৮০ ১৭৩৬৪৩৪৫২৫