হোর্হে লুইস বোর্হেস

হোর্হে লুইস বোর্হেস

হোর্হে লুইস বোর্হেস (১৮৯৯–১৯৮৬) ছিলেন বিশ শতকের অন্যতম প্রভাবশালী একজন লেখক, কবি ও প্রাবন্ধিক। আর্জেনটিনায় জন্মগ্রহণ করা লাতিন আমেরিকান এই সাহিত্যিকি মূলত তার জটিল এবং দার্শনিক ছোটগল্পের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে The Library of Babel, The Garden of Forking Paths, The Aleph, The Book of Sand উল্লেখযোগ্য, যেগুলো বিশ্বসাহিত্যে 'ম্যাজিক্যাল রিয়েলিজম' বা জাদুবাস্তবতার ভিত্তি স্থাপনে সহায়তা করেছে। ১৯৫৫ সালে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার পরেও তিনি তার অসাধারণ স্মৃতিশক্তি ও কল্পনার সাহায্যে সাহিত্যচর্চা অব্যাহত রাখেন। অসম্ভব কল্পনাশক্তি আর অধিবিদ্যক অন্বেষা তার গল্পগুলোকে বরাবরই ভিন্ন মাত্রা দিয়েছে। ১৯৮৬ সালের ১৪ই জুন সুইজারল্যান্ডে মারা যান এই সাহিত্যিক।

কাফকা ও তার পূর্বসূরিগণ

কাফকার পূর্বসূরিদের উপর একটা গবেষণা করার পরিকল্পনা করেছিলাম এককালে। প্রথমে ধারণা ছিল কাফকা অলঙ্কৃত স্তুতিবাক্যে ঘেরা ফিনিক্সের মতোই অনন্য। কিন্তু আরেকটু এগোতেই মনে হলো বিভিন্ন সময়ের বিচিত্র সব সাহিত্যকৃতির মাঝেই কাফকার সুর ও প্রবণতাগুলো দেখতে পাচ্ছি। সেগুলোর কয়েকটি এখানে ক্রমান্বয়ে উল্লেখ করছি।